ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, হবিগঞ্জের ডিসিকে বদলী এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করলো সরকার সংসদে শব্দচয়ন ও আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

তিনি জানান, ঘটনার দিন তিনি কোনো কনক্লুসিভ বা চূড়ান্ত বক্তব্য দেননি এবং তদন্তকে প্রভাবিত করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

এর আগে নুসরাত তাবাসসুম তার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে আশঙ্কা প্রকাশ করেছিলেন, সংসদেই ঘটনাটিকে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করায় তা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

তার এই শঙ্কার জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ১২ ডিসেম্বর সংসদে বিষয়টি বিরোধী দলের চিফ হুইপ উত্থাপন করলে তিনি তার প্রেক্ষিতে একটি তথ্যবহুল স্টেটমেন্ট দিয়েছিলেন। ঘটনার দিন সকালেই তিনি ফায়ার সার্ভিসের ডিজি, বিজিবির ডিজি, এসপি এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে (ডিডিএলজি) প্রধান করে বিজিবির মেজর পদমর্যাদার কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।

তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেই তদন্ত দলের কপি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্টদের ফরোয়ার্ড করা হয়েছিল এবং তাদের শুক্রবার ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয়েছিল। আজ রোববার তদন্তের মেয়াদ শেষ হচ্ছে এবং আগামীকাল (সোমবার) তারা তদন্ত রিপোর্ট জমা দেবে।

প্রাথমিক ধারণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সেদিন যা বলেছিলেন তা ছিল প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্টরা তখন ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত দেখতে পাননি এবং শর্ট সার্কিট হতে পারে বলেও ধারণা করা হয়েছিল। তবে তিনি কোনো চূড়ান্ত বা কনক্লুসিভ মন্তব্য করেননি এবং তদন্ত শেষ হওয়ার পরেই যে কথা বলা সম্ভব, তা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন।

ভিডিও ফুটেজ ও মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য এবং পাশাপাশি গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে মানুষ বের হয়নি-এমন কথা তিনি কখনো অস্বীকার করেননি। পরে তিনিও ভিডিওটি দেখেছেন, যেখানে একজন মহিলাকে তার শিশু সন্তান কোলে নিয়ে বের হয়ে আসতে দেখা গেছে। এগুলো সবই তদন্তের বিষয়।

এছাড়া ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানান তিনি।

টেলিফোনে হুমকির বিষয়ে কলাবাগান থানায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্তকরণে আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী।

‘তদন্ত প্রভাবিত করা’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বা এই মহান সংসদের কেউ তদন্ত প্রভাবিত করার জন্য কোনো স্টেটমেন্ট দেননি।

যেকোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং জানমালের ওপর হামলা অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এ সময় স্পিকার বিষয়টি নিয়ে রুলিং দিয়ে বলেন, সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকতেই পারে, এটি কোনো অসংসদীয় কথা নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন, তাই ফলাফল দেখার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন স্পিকার। একইসঙ্গে তিনি নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬