ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পররাষ্ট্রমন্ত্রীকে মেধা পরীক্ষার চ্যালেঞ্জ ট্রাম্পের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে মেধা পরীক্ষার চ্যালেঞ্জ জানিয়েছেন। ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ চ্যালেঞ্জ জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক কিছু পদক্ষেপ  নিয়ে টিলারসনের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চলছিল। ট্রাম্পের এই মন্তব্য দুজনের এই দ্বন্দ্বের বিষয়টি নতুন করে সামনে নিয়ে এলো।

ফোর্বস ম্যাগাজিনের পক্ষ থেকে ট্রাম্পে কাছে জানতে চাওয়া হয়, টিলারসনকে তাকে নির্বোধ বলেছেন এবং এ বিষয়ে তার মন্তব্য কী। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা ভুয়া সংবাদ।তবে তিনি যদি এ ধরণের কিছু বলে থাকেন, আমার মনে হয় আমাদের মেধা পরীক্ষায় বসা প্রয়োজন। আমি বলতে পারব, কে জিততে যাচ্ছে।’

গত সপ্তাহে খবর বের হয়, টিলারসন পদত্যাগ করতে যাচ্ছেন। ওই সময় তিনি সংবাদ সম্মেলনে এ খবর সত্য নয় বলে দাবি করেন। তবে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাম্পকে নির্বোধ বলে আখ্যা দিয়েছেন টিলারসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অবশ্য এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পররাষ্ট্রমন্ত্রীকে মেধা পরীক্ষার চ্যালেঞ্জ ট্রাম্পের

আপডেট টাইম : ১২:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭