ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অভিযান চালিয়ে সালাউদ্দিন প্রকাশ আলমগীর (২৭) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৌরসভার ২নং ওয়ার্ড রামদি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সালাউদ্দিন আলমগীর উপজেলার সিরাজপুর ইউনিয়নের মহাজন দিঘী এলাকার মৃত মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, রাতে আলমগীর একজন খুচরা বিক্রেতার কাছে ইয়াবা বিক্রি করতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক রবিউল হকের নেতৃত্বে রামদি এলাকায় অভিযান চালায়। এসময় একটি মোটরসাইকেল যোগে ইয়াবা নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে তাকে আটক করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

আপডেট টাইম : ১২:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭