ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে জাপান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সংকটের বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। এ সংকট সমাধানে দেশটি বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক প্রাতঃরাশ বৈঠক শেষে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি এ আশ্বাস দেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন ও শরণার্থী সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাপানকে পাশে চায় বলে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরিকে জানিয়েছেন তিনি।

বুধবার সকালে ঢাকায় পৌঁছান জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি। এর পর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলাকে কেন্দ্র করে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সহিংসতা শুরু করে দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধ মগরা। এর পর থেকে প্রায় ৪ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে জাপান

আপডেট টাইম : ০৩:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭