ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হিলারির পথে হাঁটছেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে অন্তত ছয়জন হোয়াইট হাউজ বিষয়ক আলাপ আলোচনা চালাতে নিজেদের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।
মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস এই ছয়জনের নাম প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।
নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারী কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করার অভিযোগে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে বারংবার অভিযুক্ত করেছেন ট্রাম্প।
এজন্য তিনি এমনকি কয়েকবারই হিলারি ক্লিনটনকে কারাদণ্ডের মত শাস্তি দেবার দাবি তুলেছিলেন।
এদিকে, নিউজউইক ম্যাগাজিন জানিয়েছে, এক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চেয়ে ইভাঙ্কা ট্রাম্পের পাঠানো একটি মেইল এবং দুজন ফেডারেল কর্মকর্তাকে সেই মেইলটির পাঠানো কপির বিস্তারিত তাদের হাতে রয়েছে।
এর আগে রোববার প্রকাশ পায় ইভাঙ্কা ট্রাম্পের স্বামী এবং ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জেরার্ড কুশনারের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সরকারি কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ডেমোক্রেট সিনিয়র কংগ্রেসম্যান এলিজাহ কামিংস কুশনারের কাছে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন তিনি যেন তার সব ধরনের ব্যক্তিগত ইমেইল সংরক্ষণ করেন।
হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, এসব ইমেইল প্রকাশ করা হবে না।
রোববার মি কুশনারের একজন আইনজীবী নিশ্চিত করেন, জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত একশোর মত ইমেইল কুশনার এবং তার স্ত্রী ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। সূত্র : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হিলারির পথে হাঁটছেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা

আপডেট টাইম : ০৭:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭