ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উ. কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো।  খবর বিবিসি।

পরমাণু বোমার পরীক্ষা, জাতিসংঘের নিষেধাজ্ঞা আর দুই দেশের হুমকি-পাল্টা হুমকিতে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এ মন্তব্য করেন তিনি।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো হুমকি দিয়ে বলেন, ‘মার্কিন বোমারু বিমানে গুলি করার অধিকার তাদের রয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন যুদ্ধবিমান যদি তার দেশের আকাশসীমার বাইরেও থাকে তাহলেও সেগুলোকে হুমকি হিসেবে বিবেচনা করা হবে।’

‘সারা বিশ্ব পরিষ্কারভাবে এটাই দেখবে যে, যুক্তরাষ্ট্রই প্রথম যুদ্ধ ঘোষণা করেছে’, যোগ করেন উত্তর কোরিয়ার মন্ত্রী।

ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমার পরীক্ষার পর সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ। একে ‘অন্যায্য’ বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া।

এরপর গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সরকারের মধ্যে অব্যাহত বাকযুদ্ধ চলতে থাকে। এর মাঝেই রোববার কোরীয় উপদ্বীপের কাছে অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমানের টহল দেওয়ার ছবি প্রকাশ করে পেন্টাগন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উ. কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো

আপডেট টাইম : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭