ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পুঁজিবাজার গতিশীল করতে আইনি সহায়তা দেবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৫১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এম মান্নান বলেছেন, পুঁজিবাজারের উন্নতি ও গতিশীল করতে সব ধরনের আইনি সহায়তা দেবে সরকার।সেই সঙ্গে যেসব আইন বাজারে প্রতিবন্ধকতা তৈরি করছে সেগুলো বাদ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও পুঁজিবাজার সাংবাদিকদের নিয়ে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রতিমন্ত্রী এম এম মান্নান বলেন, পুঁজিবাজার স্থিতিশীল ও গতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে স্টেকহোল্ডাররা কাজ করে যাচ্ছে। যেখানে সরকার আইনি সহায়তার মাধ্যমে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারের মঙ্গলের জন্য যেসব আইন বাধার সৃষ্টি করছে; সেগুলো সরিয়ে দেওয়া উচিত। তাহলে পুঁজিবাজারের উন্নতি সম্ভব হবে বলে মনে করেন তিনি।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এ সময় পুঁজিবাজারের উন্নতির জন্য আর্থিক জ্ঞানের ওপর গুরুত্ব আরোপ করেন।

বিএমবিএ সভাপতি ছায়দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। তিনি পুঁজিবাজারের বিভিন্ন সংস্কার ও কার্যক্রম তুলে ধরেন।

এসময় বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানসহ বিএমবিএর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পুঁজিবাজার গতিশীল করতে আইনি সহায়তা দেবে সরকার

আপডেট টাইম : ০৭:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭