ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরিস্থিতি নিয়ে হিলারিকে দুষলেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তর কোরিয়ার চলমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য হিলারি ক্লিনটনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাধারণ পরিষদে দেওয়া ট্রাম্পের দেয়া ভাষণের সমালোচনা করার পরিপ্রেক্ষিতে হিলারি সম্পর্কে টুইটারে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, পরমাণু কর্মসূচি থেকে সরে না আসলে ‘উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রকেট ম্যান (কিম জং উন) নিজে এবং তার দেশকে আত্মঘাতী অভিযানের দিকে পরিচালিত করছে।’ এছাড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী বাহিনী হতে যাচ্ছে।

মঙ্গলবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন বলেছেন, তিনি সাধারণ পরিষদে দেওয়া ট্রাম্পের ভাষণের কিছু অংশ শুনেছেন। তার কাছে মনে হয়েছে, এটা ছিল ‘বেশ অন্ধাকারাচ্ছন্ন ও বিপজ্জনক’ এবং ‘বিশ্বের শ্রেষ্ঠ একটি দেশের নেতার যেমন ভাষণ দেওয়া উচিৎ ছিল এটি তেমন ছিল না।’

উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্পের হুমকি প্রসঙ্গে হিলারি বলেন, ‘আপনাকে কূটনীতি দিয়ে কাজ করতে হবে। যেভাবে পারেন সংঘর্ষ যাতে এড়ানো যায় সেই প্রতিশ্রুতি নিয়ে আপনাকে কাজ করতে হবে।’

মঙ্গলবার রাতে হিলারির এই মন্তব্যের সমালোচনা করে ট্রাম্প লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি উত্তর কোরিয়াকে গবেষণা ও পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দিয়েছিলেন। সেই হিলারি এখন সমালোচনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরিস্থিতি নিয়ে হিলারিকে দুষলেন ট্রাম্প

আপডেট টাইম : ০৭:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭