ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই

অনেক হয়েছে আর না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
  • ৭১৮ বার

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনকে দেখতে পারে না। তাদেরকে পরাজিত করে ক্ষমতায় আসতে হবে। অনেক হয়েছে আর না, আগামী নির্বাচনে অবশ্যই এককভাবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। আর নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহলে অব্যশই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।

বৃহস্পতিবার বিকেলে এরশাদ রংপুরের সদর উপজেলার মমিনপুর খারুয়াবান্ধা দ্বিমুখি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জাপা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

মমিনপুর ইউনিয়ন জাপার সভাপতি মাসুদার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এরশাদের ছোট ভাই সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাপার সাধারণ সম্পাদক হোসেন মকবুর শাহারিয়ার, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সদর উপজেলা সভাপতি আবেদ আলী ক্যাশিয়ার প্রমুখ।

জনসভায় এরশাদ বলেন আওয়ামী লীগ আর বিএনপি এ দুটি দলকে কেউ ভালো বলে না। এ দুই দলই দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প

অনেক হয়েছে আর না

আপডেট টাইম : ১২:১৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫