ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই

মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৭ বার

ফুটি কার্পাস তুলার জাত উন্নয়নে গুরুত্বারোপ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ কমিটির সভা

বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ফুটি কার্পাস তুলার জাত উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প (২য় পর্যায়)’-এর মসলিন বিশেষজ্ঞ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মসলিন বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম ও অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ ছাড়া বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান সভায় অংশ নেন।

সভায় বাংলাদেশ তাঁত বোর্ড, তুলা উন্নয়ন বোর্ড এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি মসলিন বিশেষজ্ঞ কমিটির সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় মসলিন তৈরির অন্যতম প্রধান কাঁচামাল ঐতিহ্যবাহী ফুটি কার্পাস তুলার জাত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে তুলার জাত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কাঁচামালের উন্নয়নে এ প্রকল্পের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প

মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প

আপডেট টাইম : ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬