ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ লন্ডনের পাতাল রেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, লন্ডনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফুলহাম এলাকার পার্সনস গ্রিস স্টেশন থেকে সকাল ৮টা ২০ মিনিটে পুলিশ ও প্যারামেডিক্যাল ইউনিটের কাছে ফোন আসে। স্টেশন থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, সুপারমার্কেটের একটি ব্যাগের ভেতরে সাদা একটি বালতির ভেতরে আগুন জ্বলছে। তবে বিস্ফোরণে টিউব ট্রেনটির বেশি ক্ষতি হয়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা কমপক্ষে এক ব্যক্তিকে চেহারায় আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখেছেন। অন্যরা জানিয়েছেন, পার্সনস গ্রিন স্টেশনে সতর্ক সংকেত বেজে ওঠার পর আতঙ্কিত যাত্রীরা স্টেশন ছেড়ে বের হয়ে যেতে শুরু করেন।

অ্যালেক্স লিটলফিল্ড নামে এক তরুণ বলেছেন, ‘ আমি পার্সনস গ্রিন টিউব স্টেশনের একপাশ দিয়ে হাঁটছিলাম। এসময় আমি দেখলাম প্ল্যাটফর্মে থাকা প্রত্যেকে দৌঁড়াচ্ছে এবং তাদেরকে বিপর্যস্ত দেখাচ্ছিল। আমি পুলিশ কর্মকর্তা, অগ্নি নির্বাপন ইউনিট, অসংখ্য লোক এবং সশস্ত্র পুলিশ সদস্যদের দেখতে পেলাম।’

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গণমাধ্যম প্রযুক্তি বিষয়ক পরামর্শক রিচার্ড আইলমার হল জানান, তিনি কয়েকজন আহত লোককে দেখেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ

আপডেট টাইম : ০৪:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭