ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

স্থলপথে মরণ ফাঁদ, সমুদ্রপথে আসছে রোহিঙ্গা শরণার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইনের কারণে মাছ ধরা ট্রলারে করে সমুদ্রপথেই বাংলাদেশে আসছে রোহিঙ্গা শরণার্থীরা। ট্রলারে করে বাংলাদেশে আসতে মাথাপিছু পাঁচ থেকে ১০ হাজার টাকা করে দিচ্ছে তারা।

অনেকে শেষ সম্বলটুকুর বিনিময়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছেন। গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে রয়টার্স।

দীর্ঘ পাঁচ ঘণ্টা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ মোকাবেলা করার পর রোহিঙ্গারা টেকনাফে পৌঁছেন। কিছুক্ষণ পর পর টেকনাফ উপকূলে রোহিঙ্গা শরণার্থী বোঝাই একরকম অনেক মাছ ধরা ট্রলার ভিড়ছে। তীরে এসে ট্রলার থামার পর ক্ষুধা-ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন।

বিজিবি লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, যারা টাকার বিনিময়ে উদ্ধার করছে তারা প্রকৃত উদ্ধারকারী নয়। উদ্ধার কাজে কোনো টাকা নেয়া উচিত না। অর্থ ছাড়াই এটা করা উচিত। যেসব রোহিঙ্গা আসছে তাদের আমরা সাহায্য করছি। কিন্তু এ সুবিধা নিয়ে যাতে কোনো ধরনের মানবপ্রাচার না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

স্থলপথে মরণ ফাঁদ, সমুদ্রপথে আসছে রোহিঙ্গা শরণার্থীরা

আপডেট টাইম : ০৩:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭