হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার ব্যারেক ল্যাংটার মাজারে দুইজনকে গলা কেটে করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মাজারের খাদেম এসে গলাকাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মাজারের খাদেম ম. মাসুদ খান বলেন, রাতে আমেনা বেগম (৬০) এবং তাইজুন খাতুন (৪৮) মাজারের ভিতরে থাকতেন। সকালে এসে মাজারে ভিতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, সকাল খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। মাজার থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
Reporter Name 
























