ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, হত্যা, গুম, ধর্ষণ ও পরিকল্পিতভাবে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন- শিপ্রা গো-স্বামী, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, এফডিএর নির্বাহী পরিচালক আজাহার উদ্দিন, বিএফএফ’র আনম ফজলুল হাদী সাব্বির, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিবেক আজ চুপ করে বসে আছে। বাংলাদেশের পাশের রাষ্ট্র মিয়ানমারে যেভাবে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানসিক নির্যাতন চলছে, আজ বিশ্বের মানবাধিকার কি ভূমিকা রাখছে? আমরা আন্তর্জাতিক আদালতে এসকল সাম্প্রদায়িক হত্যা বন্ধের দাবি জানাচ্ছি।

তারা বলেন, রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে মিয়ানমারে বসবাস করার সুযোগ দেয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় তারা শান্তিতে নোবেল পাওয়া অং সান সুচির নোবেল প্রত্যাহারের জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭