ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মিয়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দেশটির সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর মালদ্বীপ ইন্ডিপেন্ডেন্টের।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। রোহিঙ্গাদের হত্যা করে বাড়িঘর জ্বালিয়ে দেয়। প্রাণভয়ে গত ১০ দিনে সীমান্ত পেরিয়ে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। অভিযানে কমপক্ষে ৪০০ রোহিঙ্গা নিহত হয়েছে বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। তবে মিয়ানমার সরকার বলছে, এই ঘটনার জন্য ‘রোহিঙ্গা জঙ্গিরা’দায়ী।

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মালদ্বীপ উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলেছে, রক্তপাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং দৃঢ়ভাবে কাজ করতে হবে। এর অংশ হিসেবে মালদ্বীপ সরকার মিয়ানমারের সাথে বাণিজ্য সম্পর্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না পর্যন্ত মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে অত্যাচার করছে তা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকারের লঙ্ঘনের দিকে নজর দিতে মালদ্বীপের সরকার জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে অনুরোধ জানিয়েছে।’

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি একে গণহত্যা বলে উল্লেখ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন করে তিনি রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার করেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনতো মারশুদি আগামী সোমবার মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান নিয়ে তিনি মিয়ানমারে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মিয়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

আপডেট টাইম : ০৬:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭