ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সমুদ্রে দুই বছর ধরে ঘুরছে এক মুরগি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ সমুদ্রে ঘুরে বেড়ায় মানুষ। কিন্তু মুরগি কী কখনও সমুদ্রে ঘুরে বেড়াতে পারে? এমন অবিশ্বাস্য কথা কী আগে কখনও শুনেছেন? তাহলে এবার শুনুন।

সমুদ্রে দুই বছর ধরে ঘুরছে এক মুরগি! অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি আসলেও সত্যি। দুই বছর ধরে এক মুরগি এক অভিযাত্রীর সঙ্গী হয়ে ঘুরছে সমুদ্রে। ইতিমধ্যেই স্প্যানিশ শাষিত ক্যানারি দ্বীপ হতে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা ঘুরে বেড়িয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডেও! সেখান থেকে উত্তর দিকে যাত্রা করে তারা গেছেন আর্কটিক সাগরে। বর্তমানে তারা অবস্থান করছে গ্রিনল্যান্ডে। এই বিস্ময়কর খবরটি দিয়েছে বিবিসি।

ওই মুরগির নাম মনিকা। তার সঙ্গীর নাম গাইরেক সুডি। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে তার বসবাস। বিশ্ব ভ্রমণের গোড়ার দিকে দুই বছর আগে ক্যানারি আইল্যান্ডে হতে সে মনিকাকে তার জাহাজে ওঠায়। মনিকার কাজ শুধু জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।

গাইরেক সুডি বলেন, ‘শুরুতে আমি ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়াল নেওয়া যায় কি না। তবে পরে ভেবে দেখলাম, বিড়াল নেওয়ার ঝামেলা অনেক। তাতে তার অনেক দেখাশুনা দরকার হবে। তবে মুরগির ক্ষেত্রে সেটি মোটেও হবে না। আর বাড়তি পাওনা হবে ডিম।’

গাইরেক সুডি জানিয়েছেন, সমুদ্রের পানিকে একটুও ভয় করে না মনিকা। দিনের বেলা মনিকা ৩৯ ফুট লম্বা জাহাজের পুরোটা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। রাত হলে কিংবা আবহাওয়া খারাপ থাকলে, তাকে তার ছোট্ট ঘরে ঢুকিয়ে দেওয়া হয়।

গাইরেক আরও জানান, এখন গ্রীনল্যান্ড হতে তারা সুমেরু সাগর পাড়ি দিয়ে বেরিং প্রণালী অতিক্রম করে যুক্তরাষ্ট্রের অ্যালাস্কায় গিয়ে পৌঁছাবেন। এভাবেই তারা গত দুই বছর ঘুরে বেড়িয়েছেন সমুদ্রে সমুদ্রে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সমুদ্রে দুই বছর ধরে ঘুরছে এক মুরগি

আপডেট টাইম : ০১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭