ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অগ্রণী ব্যাংকের জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • ৫৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। এই ম্যাচে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। তারা ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুলকে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৩৪ মিনিটে তোফায়েলের গোলে এগিয়ে যায় অগ্রণী ব্যাংক। ৩৬ মিনিটে হানিফের গোলে ব্যবধান দ্বিগুণ হয় অগ্রণী ব্যাংকের। ম্যাচের ৬১ মিনিটে ফকিরেরপুলের ডালিম গোল করে ব্যবধান কমান। তার গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে। হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এদিকে অপর ম্যাচে ২৯ মিনিটে ভিক্টোরিয়ার ফরহাদ গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু তার দল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৩২ মিনিটে বসুন্ধরা কিংসের কাঞ্চন গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ পর্যন্ত সমতা নিয়েই শেষ হয় এই ম্যাচ। এই ম্যাচের ২৬ মিনিটে ভিক্টোরিয়ার সাট আহমেদ ও বসুন্ধরা কিংসের শাহজাহান সম্রাট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এই ম্যাচ শেষে ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব। ৫ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব রয়েছে সপ্তম স্থানে। ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব রয়েছে পঞ্চম স্থানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অগ্রণী ব্যাংকের জয়

আপডেট টাইম : ০৮:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭