ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

অধিনায়কত্ব ছাড়লেন ডি ভিলিয়ার্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • ৩৭৬ বার
হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স পদত্যাগ করেছেন। বেশ কিছু দিন যাবৎ টেস্ট ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই গতকাল তিনি ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। একই সঙ্গে ক্রিকেটের তিন ফর্মেটেই খেলার ঘোষণাও দেন তিনি। তবে আগামী অক্টোবরের মাঝামাঝি নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। কেননা, এর আগেই শেষ হয়ে যাবে দুই টেস্টের সিরিজ।
বুধবার দেয়া এক বিবৃতিতে ৩৩ বছর বয়সী ডি ভিলিয়ার্স বলেন,‘ গত এক বছরে অনেক কিছুই বলা ও লেখা হয়েছে এবং আমি মনে করছি আমার অবস্থান পরিষ্কার করার জন্য এটইি যথার্থ সময়।
গত ছয় বছর যাবত প্রোটিয়া ওয়ানডে দলের নেতৃত্ব দিয়ে আসছেন ডি ভিলিয়ার্স। তবে গত এক বছর যাবত টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। সর্বশেষ মে-জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অধিনায়কত্ব করেন তিনি। এ টুর্নামেন্টের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে তার পরিবর্তে অস্থায়ীভাবে দলের নেতৃত্ব দেন ফাফ ডু প্লেসিস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

অধিনায়কত্ব ছাড়লেন ডি ভিলিয়ার্স

আপডেট টাইম : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭