ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ঢাকা টেস্ট ভেসে যেতে পারে বৃষ্টিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়া দলের আজ অনুশীলন করার কথা ছিল সকাল ১০টা থেকে। কিন্তু গত রাত থেকে শুরু ঝুমবৃষ্টি সেটি আর হতে দিল কোথায়? বৃষ্টি থেমেছে বেলা ১১টার দিকে। অস্ট্রেলিয়া দল মাঠে এসে পৌঁছেছে বেলা পৌনে একটার দিকে। ১০টার অনুশীলন তাদের শুরু করতে হয়েছে একটায়।

কিন্তু সেটিও শেষ হয়নি ঠিকমতো। চনমনে রোদকে হটিয়ে বেলা আড়াইটার দিকে আবারও শুরু বৃষ্টি। রোদ-বৃষ্টির এই লুকোচুরির মধ্যেই অস্ট্রেলিয়া, বাংলাদেশ দুই দল সারছে প্রস্তুতি। কিন্তু ২৭ আগস্ট থেকে শুরু ঢাকা টেস্ট ঠিকঠাক হবে তো? বৃষ্টিই তুলে দিচ্ছে প্রশ্নটা।
দেশের মধ্যভাগে এখন মৌসুমি বায়ু সক্রিয়। যেটির প্রভাবে হচ্ছে বৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে যে পূর্বাভাসের কথা বলা হয়েছে, তাতে বড় অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন বৃষ্টির প্রাবল্য কম থাকলেও ২৬ আগস্ট রাত থেকে শুরু হবে প্রবল বৃষ্টি। এ সময় বৃষ্টির মাত্রা থাকতে পারে ৩০ মিলিমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হাওর বার্তাকে জানিয়েছে, ২৭ আগস্ট বিকেলে কমে এলেও সন্ধ্যা বা রাতের দিকে বাড়তে পারে বৃষ্টির মাত্রা। শুরু হতে পারে টানা বর্ষণ, যেটির স্থায়িত্ব হতে পারে দু-তিন দিন এমনকি তারও বেশি। টানা বর্ষণ কত দিন হতে পারে, এটি অবশ্য বোঝা যাবে বৃষ্টি শুরুর পর। তবে আপাতত যা পূর্বাভাস, তাতে ঢাকায় অনুষ্ঠেয় প্রথম টেস্টের পুরো পাঁচ দিনে বৃষ্টির প্রকোপ থাকতে পারে বলেই মনে হচ্ছে। নির্বিঘ্নে খেলা না-ও হতে পারে।
আবহাওয়া অনেক সময়ই অপ্রত্যাশিতভাবে রং বদলায়। এটাই এখন একমাত্র আশা।
নিরাপত্তা, ক্রিকেট বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের ঝামেলা—একে একে নানা বাধা পেরিয়ে যখন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আলোর মুখ দেখতে যাচ্ছে, তখন আবার প্রকৃতির চোখরাঙানি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাকা টেস্ট ভেসে যেতে পারে বৃষ্টিতে

আপডেট টাইম : ০৫:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭