ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নেইমারের বিরুদ্ধে বার্সার মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নেইমার-বার্সেলোনার কাহিনী যেন শেষ হয়েও হচ্ছে না। অনেক নাটকের পর বার্সা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন নেইমার। কিন্তু ঝামেলা এখনও পিছু ছাড়েনি তার। এবার ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে আইনি যুদ্ধে নেমেছে তার সাবেক ক্লাব বার্সা।

গত বছরের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে স্বাক্ষর করা চুক্তি অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ন্যু-ক্যাম্পে থাকার কথা ছিল ব্রাজিলিয়ান তারকার। চুক্তি নবায়নের সময় বার্সার কাছ থেকে লয়ালিটি বোনাস হিসেবে ৮.৫ মিলিয়ন ইউরো পেয়েছিলেন নেইমার। পিএসজিতে যোগ দেয়ায় সেই অর্থ ফিরিয়ে নেয়ার জন্য স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বার্সেলোনা।

২২২ মিলিয়ন রিলিজ ক্লজের মূল্য দিয়ে নেইমার পিএসজিতে চলে যাওয়ায় বার্সার দাবি, চুক্তির শর্ত ভঙ্গ করেছেন ব্রাজিলিয়ান তারকা। ফলে লয়ালিটি বোনাসের অর্থ তার প্রাপ্য নয়। তাই ৮.৫ মিলিয়ন ইউরো ফেরত পাওয়ার জন্যই অভিযোগ। বার্সেলোনার শ্রম আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করা হয়েছে কাতালান ক্লাবটির পক্ষ থেকে।

নেইমারের বিরুদ্ধে করা অভিযোগের রায়ে যদি বার্সেলোনা জয়লাভ করে তবে, কাতালান ক্লাবটি সবমিলিয়ে ৯.৩৫ মিলিয়ন ইউরো পাবে। কেননা, এক্ষেত্রে নেইমারকে ৮.৫ মিলিয়ন ইউরো লয়ালিটি বোনাসের ১০ শতাংশ সুদ জরিমানাও দিতে হবে।

এদিকে নেইমার যদি ব্যক্তিগতভাবে বার্সেলোনার দাবি করা অর্থ ফেরত দিতে না পারেন, তবে কাতালানদের পক্ষে রায় আসলে সেই অর্থ পিএসজিকেই পরিশোধ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নেইমারের বিরুদ্ধে বার্সার মামলা

আপডেট টাইম : ১২:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭