ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মার্কিন নাবিকদের দেহাবশেষের সন্ধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ সিঙ্গাপুর উপকূলে দুর্ঘটনায় পড়া মার্কিন রণতরীর নিখোঁজ ১০ নাবিকের মধ্যে কয়েকজনের দেহাবশেষের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল স্কট সুইফট মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর এই কমান্ডার জানান, ইউএসএস জন ম্যাককেইনের বন্ধ কম্পার্টমেন্টগুলোর ভেতরে অনুসন্ধানের সময় কিছু দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। এছাড়া মালয়েশিয়ার নৌবাহিনী জানিয়েছে, তার সাগরে একটি মৃতদেহ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এটি নিখোঁজ নাবিকদের কিনা তা নিশ্চিতে এক মার্কিন কর্মকর্তা কাজ করছেন।

সোমবার  ভোরে দক্ষিণ চীন সাগরের মালয়েশীয় জলসীমায় ইউএসএস জন ম্যাককেইনের সঙ্গে লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাংকার আলনিক এমসির সংঘর্ষ হয়। এতে মার্কিন রণতরীর একপাশ ক্ষতিগ্রস্ত হয়। নাবিকরা যে অংশে ঘুমাতেন সেখানকার বেশ কয়েকটি কম্পার্টমেন্টেও পানি ঢুকে যায়। সংঘর্ষে পাঁচ মার্কিন নাবিক আহত  এবং ১০ নাবিক নিখোঁজ হয়।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, জন ম্যাককেইনের যে অংশগুলোতে পানি প্রবেশ করেছিল মার্কিন সেনাবাহিনীর ডুবুরিরা সেই অংশগুলি পরীক্ষা করে দেখছে। এছাড়া সামরিক বাহিনীর জাহাজ ও বিমান সিঙ্গাপুরের পূর্বে সাগরের ওই অংশে পর্যবেক্ষণ করছে।

স্কট সুইফট বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত কোনো জীবিত বা মৃতদেহ খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনুসন্ধান অভিযান চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মার্কিন নাবিকদের দেহাবশেষের সন্ধান

আপডেট টাইম : ০৮:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭