ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

বৈধ পথে ভারতীয় গরু আনতে চায় বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫
  • ৫৬২ বার

বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে পণ্যের তালিকায় গরুও অন্তর্ভুক্ত করতে চায় ঢাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় জানান, এজন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় অনানুষ্ঠানিক আলোচনা করবে।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্ত হাট (বর্ডার হাট) বিষয়ক সমঝোতা স্মারক নবায়ন সংক্রান্ত বৈঠকে এই প্রস্তাব দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক সম্মতি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নেওয়া এখনও বাকি।

সীমান্তে গুলির ঘটনা কমাতে ভারত থেকে গরু বৈধভাবে রপ্তানির পক্ষে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারাও ইতোপূর্বে মত জানিয়েছেন।

বাংলাদেশের গরুর চাহিদার একটি বড় অংশ প্রতিবেশী দেশটির মাধ্যমে পূরণ হলেও বৈধভাবে ভারত থেকে গরু আসছে না।

গত বছর বিজেপি নেতৃত্বাধীন সরকার ভারতে ক্ষমতায় বসার পর গরু চোরাচালান বন্ধে কঠোর উদ্যোগ নিলে বাংলাদেশে সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বৈধ পথে ভারতীয় গরু আনতে চায় বাংলাদেশ

আপডেট টাইম : ১১:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫