ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আনিসুল হকের স্ত্রী রুবানা হকের আবেগঘন যত কথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ৭৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন। রুবানা হক তার ফেসবুকে ইংরেজিতে লেখা স্ট্যাটাসটিতে লিখেছেন, ‘আমি খুব একটা ফেসবুকে সক্রিয় ও নিয়মিত নই। আমার জীবনে বন্ধু সংখ্যাও অনেক কম। তাই ফেসবুকে শেয়ার করার মতো ঘটনাও তেমন ঘটে না।’

রুবানা হক আরও লিখেছেন, খুশির খবর এই যে গত ৭ আগস্ট পুত্র সন্তান জন্ম দিয়েছেন আমাদের কন্যা। লন্ডনের স্থানীয় সময় রাত ১.০৮ মিনিটে লায়িথ নামের আমাদের নাতনী পৃথিবীতে এসেছে। তাকে পেয়ে উচ্ছ্বসিত সময় পার করেছে আমার স্বামী, আপনাদের প্রিয় মানুষ আনিসুল হক।

লায়িথের নানা গত ২৯ জুলাই লন্ডনে আসেন। এখানে আসার আগে থেকেই প্রায় ২ মাস ধরে আমার স্বামী ডিজিনেস সমস্যায় ভুগছিলেন। লন্ডনে আসার পর সে বেশ অসুস্থ হয়ে পড়ে। এমনকি আইসিউতে পর্যন্ত যেতে হয়েছে। তবে আশার কথা হচ্ছে এটি, আনিসুল হকের এই রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্ট্যাটাসে রুবানা হক আরও লিখেছেন, আনিসুল হক তার জীবনের শ্রেষ্ঠ সময়টা পার করছেন মানুষের কল্যাণে। তাকে মানুষ কতটা ভালোবাসে তা ফেসবুকে এসে দেখতে পাচ্ছি। আমি দেশের সব মানুষের কাছে আনিসুল হকের সুস্থতার জন্য দোয়া চাইছি। মানুষ যেভাবে আনিসুল হক এবং আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনিসুল হকের স্বাস্থ্যের পরবর্তী আপডেট তুষার ফেসবুকে দিবেন।

এদিকে মেয়র আনিসুল হকের নতুন টিভি চ্যানেল নাগরিক টিভির প্রধান নির্বাহী ডা: আব্দুন নূর তুষার এক স্ট্যাটাসে জানিয়েছেন,‌‌‌ চিকিৎসকরা আজ দিনের কোনো এক সময় আনিস ভাইকে ভেন্টিলেটর থেকে খুলে স্বাভাবিক ভাবে জাগিয়ে তুলতে চেষ্টা করবেন।

এটি একটি জটিল প্রক্রিয়া, তার শরীর ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে চিকিৎসকরা কাজ করবেন। চিকিৎসার অন্যান্য প্রক্রিয়া পাশাপাশি চলবে। আশা করা যায় তিনি জোরালো ভাবে ঔষুধে সাড়া দেবেন। তার সম্পর্কে এভাবে বলতে আমার খুব কষ্ট হচ্ছ, কিন্তু সবাইকে অবহিত করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। সবাই তাকে প্রার্থনায় রাখুন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আনিসুল হকের স্ত্রী রুবানা হকের আবেগঘন যত কথা

আপডেট টাইম : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭