ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের স্ত্রী কুলসুম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসন লাহোর-৩ এ আগামী ১৭ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরীফ অযোগ্য ঘোষিত হলে লাহোর-৩ আসনটি শূন্য হয়।

নওয়াজের দল পিএমএল-এনের হয়ে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নওয়াজ শরীফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ। গতকাল শুক্রবার উপনির্বাচনের মনোনয়নপত্র কিনেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, উপনির্বাচনে বিজয়ী করার পর স্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিবেন নওয়াজ শরীফ। সেটি হলে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বেগম কুলসুম নওয়াজ।

লাহোর-৩ আসনের উপনির্বাচনে অন্তত ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এদের মধ্যে আসিফ কিরমানি, ক্যাপ্টেন সফদার এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির (পিটিআই) মনোনীত প্রার্থী ডা. ইয়াসমিন রশিদও রয়েছেন।

১৯৯৯ সালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় কারাবন্দি নওয়াজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছিলেন কুলসুম নওয়াজ। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পিএমএল-এনের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের স্ত্রী কুলসুম

আপডেট টাইম : ০১:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭