ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পিএসজি’র হয়ে খেলতে বাঁধা নেই নেইমারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ বার্সেলোনায় দুর্দান্ত ফর্মেই খেলেছেন নেইমার। প্রাক মৌসুম প্রস্তুতিতেও  ভালো আলো ছড়িয়েছেন তিনি। হঠাৎ  করেই গুঞ্জন ওঠে নেইমার পাড়ি জমাচ্ছেন তার নতুন ঠিকানায়। আর সেই ঠিকানার নাম হলো- প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেটা আর গুঞ্জন থাকেনি ঠিক রূপ নেয় বাস্তবে।

রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। রিলিজ ক্লজ হিসেবে নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছে পিএসজি। দলবদলের ইতিহাসে যা এখন সর্বোচ্চ। নেইমারের ঠিক পরে রয়েছেন পল পগবা। ফরাসি এই মিডফিল্ডারের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করেছিল ১০৫ মিলিয়ন ইউরো।
দল বদল হলো কিন্তু পিএসজির হয়ে মাঠে নামার ব্যাপারটা আটকে দিয়েছিল বার্সা। রেকর্ড পারিশ্রমিক বিনিময়ে ক্লাব বদল করলেও আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় মাঠে এখনও নামতে পারেননি নেইমার। বার্সা শর্ত জুড়ে দেয়, বাই আউট ক্লজের অর্থের সব পরিশোধ করলেই কিনা মাঠে নামতে পারবেন এই ব্রাজিলিয়ান।

লিগ ওয়ানের শিরোপা হাতছাড়া করা পিএসজি বিষয়টি আমলে নেয়। পরিশোধ করে দেয় শর্ত জুড়ে দেয়া অর্থ। বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়েছে পিএসজি। তাই ফরাসি ক্লাবটির হয়ে মাঠে নামতে আর কোনো বাধা থাকল না নেইমারের। রোববারই দানি আলভেজ, থিয়াগো সিলভাদের সঙ্গে খেলতে দেখা যাবে নেইমারকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পিএসজি’র হয়ে খেলতে বাঁধা নেই নেইমারের

আপডেট টাইম : ১২:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭