ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুভেন্টাসে ১০ নম্বর জার্সি দিবালার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ফুটবলে ১০ নম্বর জার্সির বিশেষ একটি মর্যাদা রয়েছে। যে কোনো দলের সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড়ই সাধারণত এই নম্বরের জার্সি পরিধান করে থাকেন। এবার জুভেন্টাসে মর্যাদার এই ১০ নম্বরের জার্সি পেলেন আর্জেন্টাইন  তারকা স্ট্রাইকার পাওলো দিবালা।

পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান, রোনালদিনহোর পর ওয়েন রুনি ও লিওনেল মেসির মতো ফুটবলাররা ১০ নম্বর জার্সিকে মহিমান্বিত করেছেন। ফুটবল নৈপুণ্য এবং তারকাখ্যাতি বিবেচনায় এবার সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাসে সেই ১০ নম্বর জার্সিতে খেলবেন আর্জেন্টাইন তারকা দিবালা।

বুধবার দিবালার এই নম্বর জার্সিতে খেলার কথা ঘোষণা করেছে জুভেন্টাস। এর আগে জুভিদের হয়ে ২১ নম্বরের জার্সিতে খেলেছেন তিনি। এবার নতুন নম্বরে জিনেদিন জিদান এবং আন্দ্রেয়া পিরলোর মতো গ্রেটদের পদাঙ্ক অনুসরণ করলেন দিবালা।

জুভেন্টাসে এর আগে আলেসান্দ্রো দেল পিয়েরো এবং রবার্তো বাজ্জিদের মতো গ্রেটরা ১০ নম্বরে জার্সি পরিধান করে খেলেছেন। কয়েকদিন আগেও এই নম্বরের জার্সিতে ইতালিয়ান সিরি’আ কাঁপিয়েছেন ফরাসি সেন্ট্রাল মিডফিল্ডার পল পগবা। কিন্তু ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রেকর্ড ট্রান্সফারে যোগ দেওয়ায় জুভেন্টাসে এই স্থানটি খালি হয়ে যায়। এবার সেই শূন্য স্থানটি পূরণ করলেন দিবালা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুভেন্টাসে ১০ নম্বর জার্সি দিবালার

আপডেট টাইম : ০৪:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭