হাওর বার্তা ডেস্কঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায় বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৭টায় পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুই শিশু ও এক নারীর নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে।
নিখোঁজরা হলেন- শিরিন বেগম (৬৫), রুমান (১৪) ও আয়েশা (২)।
নড়িয়া উপজেলার সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন মাসুম জানান, বুধবার বিকেলে একটি ট্রলার নিয়ে ১৬ জন যাত্রী জাজিরা থেকে সুরেশ্বরে মাওলানা জান শরীফের মাজারে যায়। বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার সময় পদ্মার মাঝপথে ট্রলারের তেল শেষ হয়ে যায়। মাঝি সুরেশ্বর এলাকায় একটি ঘাটে ট্রলারটি বেঁধে স্থানীয় বাজারে তেল আনতে যান। এ সময় পদ্মার ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ১৩ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন স্রোতে ভেসে যায়।
এসআই আরও জানান, নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। অন্য নৌ ফাঁড়িতেও এ ব্যাপারে জানানো হয়েছে। তারাও খোঁজ নেবে।
Reporter Name 






















