ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে : যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সাথে দ্রুত আলোচনায় ফেরার কথা উড়িয়ে দিয়ে বলেছেন, দেশটির ওপর নতুন এই নিষেধাজ্ঞা এটাই প্রমাণ করে যে পিয়ংইয়ংয়ের পারমানবিক কর্মসূচি নিয়ে বিশ্বের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে। খবর এএফপি’র।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নিরাপত্তা ফোরামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোমবার টিলারসন বলেন, পিয়ংইয়ং তাদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করলেই কেবল ওয়াশিংটন তাদের সাথে আলোচনায় বসার কথা বিবেচনা করবে।
ম্যানিলায় ফোরামের ফাঁকে দুই কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে রোববার ব্যতিক্রমী এক বৈঠকের পর টিলারসন এসব কথা বলেন।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে ভোটাভুটি হয়। সেখানে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা প্রস্তাবটি পাস হয়। যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করে।
উল্লেখ্য, গত মাসে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে : যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭