ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

টাইব্রেকারে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  সাফল্যে মোড়ানো একটি মৌসুম শেষে এবার প্রাক-মৌসুম প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে শেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছে ইউরোপের জায়ান্ট ক্লাবটি। তবে বুধবার মেজর লিগের এমএলএস অল-স্টারকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে জিনেদিন জিদানের দলটি।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে এমএলএস অলস্টারসের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে হারের ক্ষোভ নিয়ে এ ম্যাচে মাঠে নামে তারা। যুক্তরাষ্ট্রে এই প্রীতি ম্যাচেও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে সমতায় ছিল দু’দল। পরে পেনাল্টি শুটআউটে জয়ের দেখা পায় গ্যালাকটিকোরা।

শুরুতে নির্ধারিত সময়ের ৫৯ মিনিটে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন বোরজা মেওরালা। তবে ৮৭ মিনিটে স্বাগতিক দলের ডাওয়ার ওই গোলের শোধ দিয়ে দেন। নির্ধারিত বাকি সময়ে আর গোল না হওয়ায় নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ৪-২ ব্যবধানে জয় পায় রিয়াল।

পেনাল্টি শুট আউটে এমএলএস অল-স্টারের খেলোয়াড়রা নিজেদের প্রথম দুটি শটই মিস করেন। তবে রিয়ালের হয়ে করিম বেনজেমা, গ্যারেথ বেল, কোভাসিস ও মার্সেলোর সফল লক্ষ্যভেদে রিয়ালের জয় নিশ্চিত হয়। প্রাক-মৌসুম প্রস্তুতির শুরুর ম্যাচগুলো হারলেও যুক্তরাষ্ট্রে এই ম্যাচে জয় দিয়ে শেষ করতে পারায় সান্তনা নিয়ে ঘরে ফিরতে পারবে জিদানের শিষ্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

টাইব্রেকারে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

আপডেট টাইম : ১২:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭