ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

যে কারণে বার্সেলোনা ছাড়ছেন নেইমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  বেশ কয়েকদিন ধরে কানাঘুষোর পর বুধবার বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এর পরেই তাকে অনুমতি দিয়ে দেয় বার্সেলোনা।

তবে ফ্রান্সের ক্লাব পিএসজিকে বার্সিলোনা জানিয়ে দিয়েছে , নেইমারকে পেতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো (১৯৮ মিলিয়ন পাউন্ড বা ২৬০ মিলিয়ন ডলার) ফি দিতে হবে। খবর: বিবিসি

ফুটবলের ইতিহাসে শুধুই রেকর্ড এই ট্রান্সফার ফির পাশাপাশি পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাইফি মজুরী বা বেতন হিসেবে নেইমারকে যে অর্থ দেবে তাও  চোখ কপালে তোলার মত।

নেইমারের প্রতিনিধি ওয়াগনার রিবেরো জানিয়েছেন, পিএসজি নেইমারকে সপ্তাহে ৬৫০,০০০ পাউন্ড সম-পরিমাণ বেতন দিতে রাজী হয়েছে। পুরো টাকাটাই নেইমারের পকেটে যাবে, কারণ এই টাকার আয়কর ক্লাবই পরিশোধ করবে।

বার্সেলোনা বর্তমানে বিশ্বের এক অথবা দুই নম্বর ক্লাব। অন্যদিকে পিএসজি যে লীগের ক্লাব সেই ফরাসী লীগের অবস্থান এখনো ইউরোপের দ্বিতীয় সারিতে। সারা বিশ্বের খুব কম লোকই ফরাসী লীগের খেলা দেখে।

তাহলে কেন বিশ্বের এক নম্বর ক্লাব ছেড়ে পিএসজিতে যেতে চান নেইমার?

ক্রীড়া বিশ্লেষক মিহির বোস বললেন, ইতিহাসে এত দাম এখনো কোনো ফুটবলারের ওঠেনি। একদিকে যেমন ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড, অন্যদিকে নেইমার বেতনও পাবেন আকাশচুম্বী।

আরেকটি কারণ মেসি। নেইমার অনেক ভালো ফুটবলার, কিন্তু লিওনেল মেসি এখনো বার্সেলোনায় এক নম্বর। সেই স্থান, মর্যাদা সহসা বদলানোর সম্ভাবনা দেখছেন না বলেই -নেইমার পিএসজিতে যাচ্ছেন। কারণ সেখানে গেলে তিনি হবেন পিএসজি’র মধ্যমণি।

কিন্তু পিএসজিই বা নেইমারকে নিতে তহবিল উজাড় করতে প্রস্তুত কেন?

মিহির বোস বলছেন, ক্লাবগুলো এখন আর শুধু ফুটবল খেলেনা, তারা এখন একেকটি কোম্পানি। এমন নয় যে নেইমারকে নিয়ে পিএসজি রাতারাতি বিশ্বের শ্রেষ্ঠ ক্লাব হয়ে যাবে, চ্যাম্পিয়নস লীগ জিতে যাবে। কিন্তু এত অর্থ নিয়ে নেইমারের মত একজন ফুটবলারকে বার্সেলোনা থেকে ছিনিয়ে নিয়ে পিএসজি এটাই জানান দেবে যে তারাও শ্রেষ্ঠ ক্লাব হতে চায়, এবং সেই অর্থ শক্তি তাদের রয়েছে।

তাছাড়া, নেইমারের মত ফুটবলারকে নিয়ে পিএসিজ এশিয়াতে নিজেদের পরিচিতি বিস্তৃত করতে চায়। নেইমারের নাম লেখা শার্ট বিক্রি করেও প্রচুর পয়সাও করতে পারবে পিএসজি। সুতরাং নেইমারের পেছনে রেকর্ড বিনিয়োগ থেকে যথেষ্ট মুনাফা করতে পারবে পিএসজি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

যে কারণে বার্সেলোনা ছাড়ছেন নেইমার

আপডেট টাইম : ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭