ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফুটবলে একাধিক হ্যাটট্রিক রয়েছে মঈন আলীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ  ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে হ্যাটট্রিক করেছেন ইংলিশ স্পিনার মঈন আলী। ইংল্যান্ডের ওভাল মাঠের ১২৭ বছরের ইতিহাসে ১০০ টেস্টে এই প্রথম হ্যাটট্রিকের ঘটনা। ইংল্যান্ডের ১৪তম বোলার ও চতুর্থ স্পিনার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন অলরাউন্ডার মঈন আলী। ক্রিকেট ক্যারিয়ারে এটি তার প্রথম হ্যাটট্রিক বলে ম্যাচ শেষে জানালেন তিনি। তবে ফুটবলে তার একাধিক হ্যাটট্রিক রয়েছে বলেও জানালেন। ক্রিকেট প্রথম হ্যাটট্রিক করার পর আপ্লুত মঈন আলী বলেন, ‘ক্রিকেটের কোনো ফরমেটে আমি কখনো হ্যাটট্রিক করিনি। যদিও অনুশীলনের সময় ফুটবল ম্যাচ খেলতে গিয়ে বেশ কয়েকবার হ্যাটট্রিক করেছি। কিন্তু ক্রিকেটে হ্যাটট্রিক করার মধ্যে অন্যরকম অনুভূতি। দারুণ লাগছে।’ মঈন আলী দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকসহ ৪৫ রানে নেন ৪ উইকেট। তার হ্যাটট্রিকের শিকার ছিলেন ডিন এলগার, কাগিসো রাবাদা ও মরনে মরকেল। টেস্টটি ২৩৯ রানে জিতে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফুটবলে একাধিক হ্যাটট্রিক রয়েছে মঈন আলীর

আপডেট টাইম : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭