ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মা চিনের মহিলা বলেই কি মোদি বিরোধিতা করেন’ প্রশ্নের মুখে জোয়ালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ  সোশ্যাল মিডিয়ায় ফের নিগ্রহের শিকার জোয়ালা গুট্টা। এবার মায়ের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে পড়লেন সমালোচনার মুখে। এমনকী তাঁকে মোদি বিরোধী ও দেশদ্রোহী তকমাও দিতে ছাড়েননি নেটিজেনরা।

ঘটনার সূত্রপাত এক মজার ভিডিও পোস্ট থেকে। নিজের টুইটার হ্যান্ডেলে সেটি পোস্ট করেছিলেন ভারতীয় শাটলার। মাকে নিয়ে মজা করে গান গাইতে দেখা গিয়েছিল তাঁকে। নিছকই ঘরোয় ভিডিও, কিন্তু তা থেকেই জমে ওঠে বিতর্ক। ভিডিও দেখামাত্র এক নেটিজেন জানান, জোয়ালার মা চিনা মহিলা বলেই কি মোদির বিরোধিতা করেন তিনি?

এমনকী এ কারণেই তাঁকে কেউ কেউ দেশদ্রোহী বলেও অভিহিত করেন। প্রত্যাশিতভাবেই এর কড়া জবাব দেন জোয়ালা। প্রথমে রেগে ওই নেটিজেনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পরে অবশ্য টুইট করে বুঝিয়ে দেন, এ নিয়ে বলে কোনও লাভ নেই। প্রসঙ্গের ইতি টানেন তিনি নিজেই।

সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের নিগ্রহের শিকার যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মহম্মদ শামি থেকে মহম্মদ কাইফ কেউই এর ব্যতিক্রম নন। সাম্প্রতিক অতীতে এই প্রবণতা আরও বাড়ছে। এর আগেও সমালোচনার শিকার হয়েছিলেন জোয়ালা। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মা চিনের মহিলা বলেই কি মোদি বিরোধিতা করেন’ প্রশ্নের মুখে জোয়ালা

আপডেট টাইম : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭