ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মেসিও বিদায় জানিয়ে দিলেন নেইমারকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  এল ক্লাসিকোর ম্যাচ শেষ হওয়ার পরই নেইমারকে ‘বিদায়’ বলে দেন রিয়াল ডিফেন্ডার সার্জি রামোস। সংবাদ সম্মেলনে নিজ মুখ স্বীকারও করেন সে কথা। ‘নেইমারের সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক আছে। আমার মনে হয় বার্সার হয়ে এটাই নেইমারের শেষ ম্যাচ। সেজন্য ওর সঙ্গে আমি জার্সি বদল করলাম।’

কেবল রামোসও নয় বার্সেলোনার তারকা লিওনেল মেসিও নাকি নেইমারকে বিদায় জানিয়েছেন। স্প্যানিশ আউটলেট ‘ডন ব্যালন’ এক প্রতিবেদনে জানিয়েছে, নেইমারের ফরাসি লিগে যাওয়াকে অন্যভাবে নিচ্ছেন না মেসি। নেইমারের এই যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন লিও। নেইমারও নাকি মেসির প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

এদিকে স্প্যানিশ লা-লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসও নেইমারের বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। ‘নেইমারের চেয়ে লা লিগা ও বার্সেলোনা অনেক  বড়। সে চলে গেলে আমি খুব বেশি দুশ্চিন্তা করবো না। তবে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি চলে গেলে  আমাকে অনেক চিন্তা করতে হবে।’

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। নেইমার কত টাকায় বার্সায় নাম লেখালেন সেটা প্রথম দিকে প্রকাশ করেনি ক্লাবটি। শুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন। সেদিন ব্রাজিলীয়ান তারকাকে স্বাগতম জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিল রেকর্ড পরিমাণ সাড়ে ৫৬ হাজার দর্শক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মেসিও বিদায় জানিয়ে দিলেন নেইমারকে

আপডেট টাইম : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭