ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৩৫৬ বার
হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সর্বোচ্চ আদালতে অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।  শুক্রবার পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় নওয়াজের বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণার কিছু সময় পর তিনি পদত্যাগ করেন।
এদিকে  তার পদত্যাগের পর কে  হচ্ছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম আসছে। এর মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। তিনি বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নওয়াজ শরিফ পরিবারের খুব কাছের লোক হিসেবে পরিচিত সংসদ সদস্য আহসান ইকবাল, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের নাম শোনা যাচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরিফ পদত্যাগ করলেও পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে তিনি ভূমিকা পালন করতে পারবেন। কারণ তিনি ক্ষমতাসীন পিএমএল-এন দলটির প্রধান। তার মনোনীত প্রার্থীরই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।
নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজই তার বাবার পরবর্তী রাজনৈতিক উত্তসূরী হিসেবে বিবেচিত হন। তবে নির্বাচিত সংসদ সদস্য না হওয়ায় এবার তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন না।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭