ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

গুলশান হামলার আরেক ‘পরিকল্পনাকারী’ রাশেদ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গুলশানে হলি আর্টিসানে হামলার আরেক ‘পরিকল্পনাকারী’ নব্য জেএমবির রাশেদ ওরফে আবু জাররাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাটোর থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

বগুড়া পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। আজই (শুক্রবার) তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি। জঙ্গিরা নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবীর, ইশরাত আখন্দ এবং দুজন পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে নির্মমভাবে হত্যা করে। পরদিন সকালে সেখানে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি।

হলি আর্টিসান বেকারিতে হামলার মূল পরিকল্পনাকারীসহ বিভিন্ন পর্যায়ে নব্য জেএমবির ২১ জন জড়িত থাকার তথ্য-উপাত্ত পেয়েছেন তদন্তকারীরা। তাদের মধ্যে ১৫ জন গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হয়। চারজন কারাগারে আছেন। হাদিসুর রহমান সাগর নামের একজনকে ধরার বাকি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

গুলশান হামলার আরেক ‘পরিকল্পনাকারী’ রাশেদ গ্রেফতার

আপডেট টাইম : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭