ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবী অবসরের পাঁচ বছর পর্যন্ত নির্বাচন করতে পারবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইনে বেশ কিছু সংস্কার চায় নির্বাচন কমিশন। আইনকে যুগোপযোগী এবং নির্বাচনকে স্বচ্ছ করার জন্য মাঠের কর্মকর্তাদের মতামত নিয়েছে ইসি। সরকারি কর্মকর্তাদের অবসরে যাওয়ার তিন বছরের পরিবর্তে ৫ বছর পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখার সুপারিশও আসছে।

কর্মকর্তারা বলছেন, নির্বাচনে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন তাদের দিতে হবে সরাসরি প্রার্থিতা বাতিলের ক্ষমতা। নির্বাচন কমিশনার কবিতা খানম বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আইন সংস্কারে এই প্রস্তাব গুরুত্ব পাবে।

জনসংখ্যার অনুপাতকে গুরুত্ব দিয়ে ভোটার সংখ্যার হিসাব করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ আইনও সংস্কার করতে চায় ইসি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সংলাপ সব পক্ষের জন্য একমাত্র দরজা বলে মন্তব্য করেছেন বেগম কবিতা খানম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিজীবী অবসরের পাঁচ বছর পর্যন্ত নির্বাচন করতে পারবেন না

আপডেট টাইম : ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭