ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজনীতি ছাড়ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ঘোষণা দিয়েছেন, পানামগেট কেলেংকারি নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়ার পর মন্ত্রিত্ব এবং ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দেবেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেদিন সুপ্রিম কোর্ট রায় দেবে সেদিনই আমি পদত্যাগ করব এবং আর কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।’

রাজধানী ইসলামাবাদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন চৌধুরী নিসার। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে শাহবাজ শরীফ ও চৌধুরী নিসারের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হলো। শাহবাজের সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী ইসহাক দার, রেলওয়েমন্ত্রী খাজা সাদ রফিক ও জ্বালানিমন্ত্রী শহীদ খাকান আব্বাসিসহ দলের বেশ কেয়কজন নেতা।

গত দেড় মাসে চৌধুরী নিসারকে দলের কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি কেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কোনো ভুল ট্রেনের যাত্রী নই।’

তিনি জানান, দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তিনি শিগগিরি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

সূত্র: পার্স টুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

রাজনীতি ছাড়ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭