ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস্টিকে হারাচ্ছে গফরগাঁওয়ের শীতল পাটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৫৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ  ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সদর থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণে কালী বানার নদীর তীরে অবস্থিত কুরচাই ও চাকুয়া নামে দুটি গ্রাম। নিগুয়ারী ইউনিয়নের এ গ্রাম দুটিকে উপজেলার মানুষের কাছে শীতল পার্টির গ্রাম নামেই পরিচিত। গ্রাম দুটিতে শীতল পার্টি বুনিয়াদের বসবাস অনেক দিন আগে থেকে। প্রতিদিন ভোর থেকেই প্রায় দেড় শতাধিক পরিবার শীতল পার্টি বুননের কাজ শুরু করে। গ্রাম দুটিতে শীতল পার্টির ভিন্নধর্মী হাট গড়ে উঠলেও বর্তমানে এই পেশায় জড়িতদের এখন আর আগের মতো জৌলুস নেই। প্লাস্টিকের মাদুরের কারণে শীতল পার্টির চাহিদা কমে আসায় তাদের মাঝে নেমে এসেছে দুর্দিন।

আধুনিক প্রযুক্তির দাপট, ক্রেতা স্বল্পতা, আর্থিক সংকট, ক্রমাগত দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই দুই গ্রামের শীতল পার্টির শিল্পীরা এখন অনেকটা অস্বিত্ব সংকটে। এ অঞ্চলের পাটি শিল্পীরা এখন তাদের সাত পুরুষের পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এরপরও কিছু মানুষ ঋণ করে ধরে রেখেছেন পূর্বপুরুষদের এই পেশাকে।

এক সময় নিগুয়ারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে শীতল পাটি বোনা হতো। কুরচাই ও চাকুয়া গ্রামের হিন্দু ধর্মালম্বী অন্তত পাঁচ শতাধিক পরিবার শীতল পাটি বোনার কাজে জড়িত ছিল। পুরুষের পাশাপাশি পাটি শিল্পী পরিবারের নারী ও শিশুরা পাটি বোনার কাজ করে থাকেন। গ্রাম দুটির প্রায় ১২ থেকে ১৪ একর জমিতে মোস্তাক চাষ হয়। এসব মোস্তাক গাছ কেটে পাটি তৈরি করা হয়। বড় একটি পাটি বুনতে একজন কারিগরের অন্তত তিন দিন। আর ছোট পানি বুনতে দুই দিন সময় লাগে।

চাকুয়া গ্রামের পাটি শিল্পী রেখা রানী দে (৫০), বিনা রানী সূত্রধর (৪৫), ইতি রানী দে (৩০), কলিতা রানী দে (৩২), উত্তম চন্দ্র দে (২৯) এরা সকলেই পাটি বুননের কাজ করে সংসার চালান।

চাকুয়া গ্রামের গোপাল চন্দ্র দে (৫১) বলেন, বীজ বপনের পর থেকে একেকটি মোস্তাক গাছে ৬০ বছর পর্যন্ত বেত কাটা যায়। পাটি শিল্পী নিখিল চন্দ্র দে (৭০) জানান, সাধারণত তার চার ধরনের পাটি তৈরি করে থাকেন। পিঠা পাটি, ডালা পাটি, শীতল পাটি ও বোকাই পাটি। একেকটি পাটি বিক্রি করে তাদের ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত লাভ হয়।

শ্যামল চন্দ্র দে জানান, ‘আগে ব্যবসা ভাল হতো। বর্তমানে প্লাস্টিকের মাদুর ও পাটির জন্য আমাদের পাটির সেই চাহিদা নেই। এ অবস্থায় এখন আমাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। পাটি শিল্পীদের অনেকে মায়ায় পড়ে এই পেশা আকড়ে ধরে রাখতে গিয়ে মহাজনদের ঋণের চক্রে পড়ে সাত পুরুষের ভিটে মাটি বিক্রি করে দেশান্তরিত হয়েছেন।’

পাটি শিল্পীরা জানায়, এ পেশায় টিকতে না পেরে ক্ষিতিশ চন্দ্র দে, প্রমোদ মিত্র, মনিদ্র চন্দ্র দে, জীবন চন্দ্র দে ও ভবেশ চন্দ্র সরকারসহ প্রায় তিন শতাধিক পরিবার ভিটেবাড়ি সহায় সম্পদ বিক্রি করে দেশান্তরিত হয়েছেন। পাটি শিল্পীদের এ দুরবস্থা থেকে মুক্ত করতে সরকারি বেসরকারি সাহায্যে সহযোগিতার আশায় এই দুই গ্রামের পাটি শিল্পীর ২০০৭ সালে লোকনাথ শীতল পাটি উৎপাদনকারী শ্রমজীবী সমবায় সমিতি নামে একটি সমিতি গঠন করে সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন জায়গায় দারস্থ হয়ে কোনো সাহায্যে সহযোগিতা না পাওয়ায় সমিতির কার্যক্রম প্রায় বন্ধ হতে আশঙ্কা দেখা দিয়েছে।

নিগুয়ারী ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন খান স্বীকার করে বলেন, বিগত সময়ে এই দুই গ্রাম থেকে প্রায় তিন শতাধিক পার্টি শিল্পী পরিবার দেশান্তরিত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, গত ৪ জুন মঙ্গলবার পাটি তৈরির কারিগরদের হাতে ২০ হাজার টাকার উপকরণ তুলে দেয়া হয়েছে। এছাড়াও পাটি তৈরির কারিগরদের সন্তান প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত ৪৯জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির আওতায় এনে এরই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিকে হারাচ্ছে গফরগাঁওয়ের শীতল পাটি

আপডেট টাইম : ১২:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭