ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আইনজীবী মনজিল মোরসেদকে ‘হত্যার’ হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ   হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন বিশিষ্ট আইনজীবী মনজিল মোরসেদ। একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির পক্ষে কয়েকজন লোক তাকে এ হুমকি দিয়েছেন। এ ঘটনায় আজ বুধবার শাহবাগ থানায়  সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

এছাড়া হুমকি পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট আদালতের নজরের আনেন মনজিল মোরসেদ। পরে আদালত জড়িতদের বৃহস্পতিবার হাইকোর্টে হাজির করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

পরে মনজিল মোরসেদ বলেন, ‘টেকনো ড্রাগস লিমিটেডসহ ২৮ কোম্পানির ওষুধ প্রস্তুতে ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট করেছি। গত ০৩ এপ্রিল হাইকোর্ট টেকেনো ড্রাগসের জিএমপি সক্ষমতা নির্ধারণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিসহ ৫ সদস্যের কমিটি করে দেন।

পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ছাড়া চার সদস্যের কমিটি গঠন করে টেকনো ড্রাগসের পক্ষে রিপোর্ট দিলে তা আদালতে চ্যালেঞ্জ করি। বুধবার এ বিষয়ে শুনানি শেষে আদালত কক্ষের গেইটে আসার সঙ্গে সঙ্গে টেকনো ড্রাগসের দুই-তিন জন লোক আমাকে হত্যার হুমকি দিয়ে বলে ‘তোরে আজকেই মজা দেখাবো’। এ সময় আমাকে গালিগালাজও করে তারা। এ ঘটনায় আমি ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। ওই কোম্পানির লোকজন যে কোনো সময় আমার  এবং আমার পরিবারের লোকজনের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে জানমালের ক্ষতি করতে পারে। সে কারণে সকালে শাহবাগ থানায় গিয়ে একটি জিডি করেছি।’

মনজিল মোরশেদ আরো বলেন, ‘জিডির বিষয়ে আদালতকে অবহিত করার পরে সংশ্লিষ্টদের আগামীকাল সকালে আদালতে হাজির করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আইনজীবী মনজিল মোরসেদকে ‘হত্যার’ হুমকি

আপডেট টাইম : ১০:৪৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭