ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার লন্ডন সফর: বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা তত্পর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা। তারা মনে করেন, আগামী সংসদ নির্বাচনে কে মনোনয়ন পাবেন আর কে পাবেন না, তা এ সফরেই চূড়ান্ত হবে। এ জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দেশে খুবই তত্পর হয়ে উঠেছেন। পাশাপাশি যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুনজরে আসার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালের খবরকে বলেন, চেয়ারপারসনের লন্ডন সফরে মনোনয়ন চূড়ান্ত হবে এমন কোনো তথ্য তার জানা নেই। তবে দুই নেতার আলাপচারিতায় অনেক বিষয়ই আলোচনায় আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য সকালের খবরকে বলেন, সারাদেশের বিভিন্ন সংসদীয় আসনের পাশাপাশি ঢাকা জেলা ও মহানগরের বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীরাও বেশ তত্পর। এর কারণও আছে। রাজনীতির জন্য ঢাকা শহর খুবই গুরুত্বপূর্ণ। তবে মনোনয়ন চাইলেই যে মনোনয়ন প্রত্যাশীদের যেকেউ মনোনয়ন পাবেন, এমনটা এবার হবে না। এবার চ্যালেঞ্জের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে মনোনয়ন নিতে হবে। কারণ, রাজনীতির জন্য বর্তমান সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সহায়ক সরকারের দাবিতে বড় ধরনের আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে ঢাকার যেসব নেতা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তারাই মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন দলের কাছে।   মহানগর নেতাদের সঙ্গে আলাপে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার নির্বাচনী আসনগুলোতে পাল্টে যেতে পারে বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকা। বিগত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের যোগ্যতা ও দুর্বলতাকে বিবেচনা করে এসব প্রার্থী বদল হবে। এ ছাড়া অনেক নেতার মৃত্যু ও নিষ্ক্রিয়তার কারণেও জনপ্রিয় নতুন প্রার্থীদের দেখা যাবে আগামী নির্বাচনে। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে এলাকাভিত্তিক গণসংযোগ এবং নেতাকর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি পালন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এর পাশাপাশি দলের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে গুলশান অফিস ও নয়াপল্টন অফিসে যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। ব্যবহার করছেন ফেসবুক ও টুইটারসহ যোগাযোগের সব মাধ্যম। আর এসব মাধ্যমে আগামী নির্বাচনে নিজের প্রার্থিতার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সকালের খবরকে বলেন, আগামী সংসদ নির্বাচন বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ। তিনি মনে করেন, নির্বাচনের আগে সহায়ক সরকারের দাবিতে যে আন্দোলন হবে সে আন্দোলনে যে নেতা সফল হবেন তাকেই মনোনয়ন দেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। অতীতে যারা মহানগরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ব্যর্থ হয়েছেন তাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুস সালাম সকালের খবরকে বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া আমাকে মোহাম্মদপুর থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি সে মোতাবেক কাজ শুরু করে দিয়েছেন বলে জানান। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান ঢাকা-১ আসন থেকে মনোনয়ন পেতে পারেন। তবে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাকও শক্ত অবস্থানে রয়েছেন। ঢাকা-২ (কেরানীগঞ্জ-কামরাঙ্গীরচর) : চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান এবারও এই আসন  থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়বেন। তার বিকল্প এই আসনে আর তেমন কেউ নেই। ঢাকা-৩ (কেরানীগঞ্জ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শক্ত প্রার্থী। এখানে তার কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। ঢাকা-৪ (শ্যামপুর) : এই আসনে গত নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মুন্সীগঞ্জের সাবেক এমপি আবদুল হাই। আগামী নির্বাচনে তিনি আবারও মুন্সীগঞ্জ থেকেই মনোনয়ন পেতে পারেন। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের ছেলে তানভির আহমেদ রবিন এই এলাকায় সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি নিজের অবস্থানকেও মজবুত করেছেন। সেই হিসেবে তার মনোনয়ন অনেকটা নিশ্চিত। ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) : এ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ করার কথা রয়েছে। তা সম্ভব না হলে সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ এ আসন থেকে মনোনয়ন নিয়ে লড়বেন। এ ছাড়া বিএনপি সমর্থক শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন পাওয়ার জন্য। ঢাকা-৬ (সূত্রাপুর-কোতোয়ালি) : বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এই আসন থেকে লড়েন। কিন্তু মামলা ও অসুস্থতার কারণে তিনি দেশে ফিরতে না পারলে তার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন চাইবেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার মনোনয়ন চাইবেন। ঢাকা-৭ (লালবাগ) : এই আসনে প্রার্থী হয়েছিলেন প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। বিগত ওয়ান-ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে মৃত্যু পর্যন্ত তিনি জেলে ছিলেন। এ আসনে তার সহধর্মিণী ও ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নাসিমা আক্তার কল্পনা মনোনয়ন চাইবেন। এর বাইরে ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল মনোনয়ন চাইবেন। বর্তমানে তিনি স্থানীয় ওয়ার্ড কমিশনার। ইতোমধ্যে দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন তিনি। ঢাকা-৮ (মতিঝিল) : এই আসন থেকে বরাবরই অংশ নিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারাগারে থাকার কারণে গত নির্বাচনে অংশ নিতে না পারায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু এ আসনটি মির্জা আব্বাসের থাকায় আগামী নির্বাচনে তিনি এখান থেকে মনোনয়ন আশা করছেন। তবে ছাড় দিতে রাজি নন সোহেল। ঢাকা-৯ (সবুজবাগ) : আসন থেকে গত নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা। এ আসনে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর বিপরীতে শিরিন সুলতানার পাশাপাশি মির্জা আব্বাসের সহধর্মিণী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস মনোনয়ন চাইবেন। ঢাকা-১০ (ধানমণ্ডি) : এই আসনে প্রার্থী হয়েছিলেন সাবেক এমপি ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন আহমদ। এ আসনে দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। এর বাইরে সাবেক কমিশনার আবদুল লতিফ, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদার বড় বোন বিন্দুর প্রার্থিতা নিয়েও গুঞ্জন রয়েছে। ঢাকা-১১ (বাড্ডা) : এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি এমএ কাইয়ুম। ওয়ান-ইলেভেনের পর প্রার্থী সঙ্কটের কারণে তড়িঘড়ি করে তাকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। আগামী নির্বাচনেও এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি। ঢাকা-১২ (তেজগাঁও) : এই আসনে ব্যবসায়ী সাহাবুদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এ আসনের সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আলহাজ মোসাদ্দেক আলী ফালু। কিন্তু রাজনীতি থেকে তিনি অনেকটা নিষ্ক্রিয় থাকার কারণে আগামীতে এ আসন থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবের মনোনয়ন পাওয়া অনেকটাই নিশ্চিত। এর অংশ হিসেবে তিনি এলাকায় কাজও শুরু করেছেন। তার বিরুদ্ধে ২১৬টি মামলা রয়েছে। এ ছাড়া কর্মীবান্ধব হওয়ার কারণে নেতাকর্মীদের মাঝে তিনি আলাদা ইমেজ তৈরি করে নিয়েছেন। তবে এ আসনে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু কিংবা তার ছেলে তাবিথ আউয়াল মিন্টুকে মনোনয়ন দেওয়া হতে পারে। ঢাকা-১৩ (মোহাম্মদপুর) : এই আসনে বর্তমান এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মতো জনপ্রিয় ও প্রভাবশালী নেতার বিপরীতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পরিবর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুস সালামকে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের চেয়ারপারসন মৌখিক নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ঢাকা-১৪ (মিরপুর, শাহ আলী, দারুস সালাম) : এ আসনে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী  ছিলেন এসএ খালেক। এবারও তিনি মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। যদিও এসএ খালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের কোনো যোগাযোগ নেই বলে অভিযোগ রয়েছে। এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিদ আনজু, মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি রবিউল আউয়াল ও মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি সাবেক কমিশনার মাসুদ খান। ঢাকা-১৫ (মিরপুর) : উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খানের মৃত্যুতে এ আসনে বিএনপির প্রার্থিতা শূন্য রয়েছে। তবে এ আসনে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান একক প্রার্থী হিসেবে সুবিধাজনক স্থানে রয়েছেন। দলের হাইকমান্ডও তাকে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানা  গেছে। এর বাইরে তেজগাঁও থেকে আবদুল আউয়াল মিন্টুকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে যুবদলের সভাপতি নিরবকে মনোনয়ন দেওয়া হতে পারে। ঢাকা-১৬ (পল্লবী) : এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আগামীতে ব্যারিস্টার রফিকের পাশাপাশি মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আহসান উল্লাহ হাসান এবং কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক রয়েছেন মনোনয়ন প্রত্যাশীর তালিকায়। ঢাকা-১৭ (গুলশান-ক্যান্টনমেন্ট) : এ আসনে ২০০৮ সালে বিএনপির প্রার্থী ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মরহুম আ স ম হান্নান শাহ। এ আসন থেকে এবার দলের মনোনয়ন পেতে পারেন ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী। মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আবদুল আলীম নকীও মনোনয়নের আশায় তত্পরতা চালাচ্ছেন। ঢাকা-১৮ (উত্তরা) : এই আসনে বিগত নির্বাচনে প্রার্থী ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। স্থানীয় ইজমের কারণে এবার আর তিনি এ আসনে দলের মনোনয়ন পাচ্ছেন না। অন্যদিকে তিনিও তার নিজ এলাকা খুলনা জেলা থেকে নির্বাচন করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপির মনোনয়নে চমক দেখা যেতে পারে। সামনে অনুষ্ঠিতব্য নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর। নব্বইয়ের তেজগাঁও কলেজের প্রভাবশালী ভিপি, এরপর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালনকারী এ নেতার বিরুদ্ধে ১৪৭টি মামলার খড়গ ঝুলছে। এ ছাড়া ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-২০ আসনে সাবেক প্রধানমন্ত্রী মরহুম আতাউর রহমান খানের ছেলে এলডিপি থেকে ফিরে আসা ব্যারিস্টার জিয়াউর রহমান খানসহ ওয়ান-ইলেভেনে দলের দুঃসময়ে ধামরাই বিএনপির কাণ্ডারি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার লন্ডন সফর: বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা তত্পর

আপডেট টাইম : ১২:৩৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭