ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পিএসজিতে যেতে রাজি নেইমার: ইএসপিএন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • ৪২০ বার

হাওর বার্তা ডেস্কঃ  বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যেতে ইচ্ছুক বার্সেলোনার সুপারস্টার নেইমার। ইএসপিএন এফসিকে জানিয়েছে এই তথ্য। সূত্রটি জানিয়েছে, নেইমার ও তার বাবা গত কয়েক দিন ধরে পিএসজির উচ্চাভিলাষী কাতারি মালিকদের ও ক্লাবের ক্রীড়া বিষয়ক পরিচালক আন্তেরো এনরিকের সঙ্গে আলোচনা করেছেন। ক্লাবটির সঙ্গে কমপক্ষে চার বছরের জন্য বড় ধরনের একটি চুক্তি করতে নাকি রাজি হয়েছেন তারা। শেষ পর্যন্ত পিএসজিতে আসলে সব কর দেওয়ার পর বছরে প্রায় তিন কোটি ইউরো পাবেন ২৫ বছর বয়সী নেইমার।

বর্তমানে বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন নেইমার। ফরাসি একটি পত্রিকা জানিয়েছে, পিএসজিতে যাওয়ার বিষয়টি এরই মধ্যে বেশকজন সতীর্থকে জানিয়েছেন তিনি।

তবে বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের মতে, উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম অনুযায়ী নেইমারের বাই আউট ক্লজের বিরাট অঙ্কের অর্থ দেওয়া পিএসজির জন্য অসম্ভব। সময়ের অন্যতম সেরা এই ফুটবলার কাম্প নউয়েই থাকবেন বলে দৃঢ় বিশ্বাসের কথা সম্প্রতি বিবিসিকে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পিএসজিতে যেতে রাজি নেইমার: ইএসপিএন

আপডেট টাইম : ০৯:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭