ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাদক পাচারকারীদের গুলির নির্দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উয়িদোদো ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মাদকের বিস্তার রোধে আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের মাদক পারাচকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন।শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার একটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে  এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, “দৃঢ় হোন, বিশেষভাবে বিদেশি মাদক পাচারকারীদের বিষয়ে যারা এদেশে প্রবেশ করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছে। তাদের গুলি করুন, কারণ আমরা এখন বস্তুত মাদক সংক্রান্ত জরুরি অবস্থার মধ্যে আছি।”

উয়িদোদোর এ বক্তব্যকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের নির্দেশের সঙ্গে তুলনা করা হচ্ছে। এক বছর ধরে কঠোর মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন দুতার্তে। এই অভিযানে ফিলিপিন্সের বহু কথিত মাদক ব্যবসায়ী নিহত হন।

ফিলিপিন্সের নিষ্ঠুর এই অভিযান বিশ্ব সম্প্রদায়ের অনেকের নিন্দার বিষয় হয়ে দাঁড়ায় যাদের মধ্যে জাতিসংঘ অন্যতম।

মাদক সংক্রান্ত বিষয়ে ইন্দোনেশিয়া আইনকানুন অত্যন্ত কঠোর। আদালত যেসব মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের দণ্ড কার্যকর করার নির্দেশ দিয়ে এর আগে সমালোচিত হয়েছিলেন উয়িদোদো।

মৃত্যুদণ্ড রহিত করার জন্য অধিকার আন্দোলনকারীরা ও বিশ্বের বেশ কয়েকটি সরকার ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

উয়িদোদোর পক্ষ থেকে গুলি করার নির্দেশ আসার এক সপ্তাহ আগে রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে তাইওয়ানি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে ইন্দোনেশীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, একটি গোষ্ঠী ইন্দোনেশিয়ায় এক টন ক্রিস্টাল মেথামফেটামিন পাচারের চেষ্টা করছিল, নিহত তাইওয়ানি ওই গোষ্ঠীর অংশ ছিল।গ্রেফতার এড়ানোর চেষ্টাকালে সে নিহত হয় বলে দাবি করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

মাদক পাচারকারীদের গুলির নির্দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

আপডেট টাইম : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭