ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

মারের প্রিয় মেসি, স্বপ্নের দলে আছেন রোনালদোও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চোটের কাছে হার মেনে ধরে রাখতে পারেননি উইম্বলডন শিরোপা। বছরের শেষ গ্র্যান্ড স্লামের অপেক্ষাতে আপাতত সময় কাটাতে হচ্ছে এন্ডি মারেকে। টেনিস থেকে পাওয়া এই ক্ষণিক ‘ছুটি’তে একটা ‘বড়’ কাজ করে ফেলেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। মেসি না রোনালদো—এই প্রশ্নের উত্তরে বার্সেলোনা তারকাকে বেছে নিয়েছেন মারে। তবে স্বপ্নের দল তৈরির সময় অবশ্য দুজনকেই রেখেছেন স্কটিশ তারকা।

বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন অনেক মনোযোগ দিয়েই ফুটবল অনুসরণ করেন। প্রিয় ক্লাব স্কটিশ প্রিমিয়ার লিগে এবারই উঠে আসা হাইবেরনিয়ান। তবে তাঁকে যখন নিজের স্বপ্নের দল বেছে নিতে বলা হয়েছে, তখন আর ক্লাব-প্রীতি দেখাতে পারেননি। সেখানে উল্টো বার্সেলোনা থেকেই খেলোয়াড় বেছে নেওয়ার ঝোঁক দেখা গেছে। মেসি ছাড়াও তাঁর স্বপ্নের দলে সুযোগ পেয়েছেন কাতালান ক্লাবের তিনজন।
মারের স্বপ্নের দল।বার্সাকে স্বপ্নের একটি দশক কাটাতে সাহায্য করা মিডফিল্ডকেই বেছে নিয়েছেন মারে। জাভি হার্নান্দেজ, সার্জিও বুসকেটস ও আন্দ্রেস ইনিয়েস্তাকেই দিয়েছেন তাঁর স্বপ্নের দলের মধ্যভাগ, ‘সেরা ফর্মে থাকা বার্সার মিডফিল্ডকে হারানো কঠিন। আপনি পাচ্ছেন বুসকেটস, জাভি ও ইনিয়েস্তাকে। হয়তো ওদের চেয়ে সেরা মিডফিল্ডার এসেছে, কিন্তু এই মিডফিল্ড (তিনজন একসঙ্গে)—মনে হতে কেউ ঠাট্টা করছে!’
বার্সার চারজন ছাড়া রিয়াল মাদ্রিদ থেকে সুযোগ পেয়েছেন দুজন। রোনালদোর পর সার্জিও রামোসকে নিয়েছেন মারে। রক্ষণে রামোসের সঙ্গী ম্যানচেস্টার ইউনাইটেডের রিও ফার্ডিনান্ড। আর দুই ফুল ব্যাক হিসেবে এসি মিলানের স্বপ্নের সেই জুটি—কাফু ও পাওলো মালদিনি।
আর বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের মতো ৪-৩-৩ ফরমেশনে খেলা মারের দলের মূল স্ট্রাইকার হিসেবে থাকছেন আর্সেনালের থিয়েরি অরি। সূত্র: গোলডটকম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মারের প্রিয় মেসি, স্বপ্নের দলে আছেন রোনালদোও

আপডেট টাইম : ০২:২৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭