ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় রদবদল হতে পারে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  মন্ত্রিসভায় একটা রদবদল হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় রদবদল আসবে কি না, তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে মন্ত্রিসভায় একটা রদবদল হওয়ার সম্ভাবনা হতে পারে। রদবদল কখন হবে, তা বলতে পারব না।

উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা হবে বলে একটা কথা শোনা যাচ্ছে উল্লেখ করে এ বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, এটা সম্পূর্ণ গুজব। এ রকম কোনো পদের কথা তার জানা নেই।

হাইকমিশনার জুলিয়া নিবলেটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন দুপুরে সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করে।

সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভায় রদবদল হতে পারে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭