ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

স্কুলছাত্র সাজ্জাদ হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫
  • ৪৩৭ বার

কিশোরগঞ্জে স্কুলছাত্র সাজ্জাদ হোসাইন প্রান্ত হত্যার বিচার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। আজ বুধবার সকালে জেলা শহরের কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

নিহত সাজ্জাদ কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে শহরের ব্যবসায়ী এনামুল হক মুছা মিয়ার ছেলে।

গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে শোলাকিয়া এলাকায় রেললাইনের ওপর সাজ্জাদের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। রেলওয়ে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, হেডফোন দিয়ে মুঠোফোনে কথা বলার সময় সাজাদ ট্রেনের নিচে কাটাপড়ে মারা যায়।

কিন্তু পরিবারের দাবি, সাজাদকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ রেল লাইনের ওপর ফেলে রাখা হয়।

এ ঘটনায় এনামুল হক মুছা মিয়া বাদী হয়ে হত্যার অভিযোগ এনে রেলওয়ে পুলিশ (জিআরপি) থানায় একটি এজাহার দাখিল করেছেন।

কিশোরগঞ্জ জিআরপি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কান্তি পাল বলেন, এজাহারকে মামলা হিসেবে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

স্কুলছাত্র সাজ্জাদ হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫