ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছাড় নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘ত্রাণের কোনো অভাব নেই। যা চাইবেন তার চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে।’ বন্যার পানি না কমা পর্যন্ত এবং মানুষ ঘরে না ফেরা পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ঢাকায় বসে ফাঁকা আওয়াজ না দিয়ে ত্রাণমন্ত্রী দলমত নির্বিশেষে সবাইকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘কারো জন্য অপেক্ষা না করে মানুষের পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের একটা মানুষ কষ্ট পেলে আমি কষ্ট পাই। এটা সবাইকে উপলব্ধি করতে হবে।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াদ আহমেদ, সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ সূর্য্য প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছাড় নয়

আপডেট টাইম : ০৭:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭