ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: শামীম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, গত ২৮ বছরে বিভিন্ন সরকার যে উন্নয়ন করতে পারেনি, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আট বছরে সে উন্নয়ন করেছে। নিজ কর্ম, দক্ষতা, মেধা, যোগ্যতা, সততা দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশের উন্নয়নে তার বিকল্প নেই।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। এ জন্য আওয়ামী ও স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একাদশ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারাবাহিতা রাখতে হলে সরকারের ধারাবাহিতা প্রয়োজন।

তিনি বলেন, আওয়ামী ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। অন্যরা ক্ষমতায় আসলে দেশের অর্থনীতি ধ্বংস হয়। দেশ পিছিয়ে যায়। কাজেই আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আর শেখ হাসিনা উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। শেখ হাসিনা প্রধান থাকলেই দেশ এগিয়ে যাবে। এ জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সদস্য সংগ্রহ অভিযান জোরদার করতে হবে। সামনে ভোটার হাল নাগাদ কার্যক্রম শুরু হবে, আওয়ামী ঘরোয়ানা তরুণরা যেন বাদ না পড়ে এবং যারা প্রবীণ ভোটার আছে তারাও যেন পুনরায় ভোটার হতে পারে সে ব্যাপারে দলের নেতাকর্মীদের কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাতিয়ার সাবেক এমপি অধ্যাপক ওলিউল্লাহ, কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, চাপাইয়ের নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, পৌর মেয়র ও নাচোল পৌর আওয়ামী সভাপতি আবদুর রশিদ, প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: শামীম

আপডেট টাইম : ০২:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭