ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীর চাঙ্গা রাখে লাউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ লাউ পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। স্বল্প দামে মজাদার এই সবজি খাবার হিসেবে খুবই লোভনীয়।  লাউয়ের উপকারিতাকে উপেক্ষা করার কোনো উপায় নেই। কারণ, লাউ এ প্রচুর পরিমাণে পানি থাকার পাশাপাশি এতে রয়েছে ফাইবার, ভিটামিনসহ গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। আসুন জেনে নিই এই সাধারণ লাউয়ের কিছু অসাধারণ উপকারিতা :

ওজন কমায় লাউ

লাউয়ে ফ্যাট ও ক্যালরির পরিমাণ খুব কম থাকে বলে লাউ ওজন কমতে সাহায্য করে। রক্তের কোলেস্টেরল কমতেও সাহায্য করে লাউ।

ত্বকের জন্য উপকারী

লাউ ত্বকের ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। এটি মুখের ত্বকের তেলের নিঃসরণের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে  এবং ব্রণের সমস্যা দূর য করে। বিভিন্ন প্রকার ত্বকের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে ।

পরিপাকে সাহায্য করে

লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার এবং পানি। তাই লাউ পরিপাকে এবং পরিপাক সম্পর্কিত সমস্যা যেমন: কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা ও এসিডিটির সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। যাদের পাইলসের সমস্যা রয়েছে তাদের জন্য লাউ খাওয়া খুবই উপকারী।

ভালো ঘুম হতে সাহায্য করে

লাউ পাতা রান্না করে খেলে মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং ঘুমের সমস্যা সমাধানে সাহায্য করে।

ইউরিনারি সমস্যা সমাধানে

শরীরের অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করে লাউ। এটি মূত্রনালীর জ্বালাপোড়া কমতে সাহায্য করে। লাউ মূত্রবর্ধক হিসেবে কাজ করে।

শরীর শীতল রাখে

লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকায়  শরীর ঠান্ডা ও শান্ত রাখে। তাই গরমের সময় লাউ খাওয়া উপকারী। বিশেষ করে যারা প্রখর সূর্যতাপে কাজ করেন তাদের হিটস্ট্রোক প্রতিরোধে সাহায্য করে লাউ।

চুল পাকা রোধ করে

লাউ খেলে অকালে চুল পাকা প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে।

পুনরুজ্জীবিত করে

ডায়রিয়া, উচ্চমাত্রার জ্বর এবং স্বাস্থ্যসমস্যার কারণে যদি শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায় লাউয়ের পাতলা তরকারি খেলে শরীর দ্রুত আরোগ্য হয়। এটি শরীরের হারিয়ে যাওয়া পানির প্রতিস্থাপনে সাহায্য করে এবং ডায়াবেটিসের রোগীদের অত্যধিক তৃষ্ণা কমাতেও সাহায্য করে। লাউ শরীরে পানি শুন্যতা কমায়।

কম ক্যালরি

কম ক্যালরির খাবার হিসেবে লাউ আদর্শ খাবার। লাউয়ে ৯৬% পানি থাকে। এছাড়াও উচ্চমাত্রার ডায়াটারি ফাইবার থাকে লাউয়ে। ১০০ গ্রাম লাউয়ে রয়েছে ১৫ ক্যালরি ও ০.১ গ্রাম ফ্যাট। এতে ভিটামিন ‘সি’ ও সামান্য ‘বি’ ভিটামিন, আয়রন, সোডিয়াম এবং পটাসিয়াম ও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শরীর চাঙ্গা রাখে লাউ

আপডেট টাইম : ০৯:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭