ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

মোবাইলে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ   বর্তমানে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে দৈনিক গড়ে ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে ২০১৭ সালের মে মাসের হিসাব উল্লেখ করে এ তথ্য জানান তিনি।

সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, দৈনিক গড় লেনদেনের সংখ্যা ৪৯ লাখ ৫ হাজার। বর্তমানে এমএফএস’র এজেন্ট সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার এবং মোট গ্রাহক সংখ্যা ৫ কোটি ২৬ লাখ। বর্তমানে

এই সেবা দিচ্ছে ১৭টি প্রতিষ্ঠান।

সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রাষ্ট্রয়াত্ব ব্যাংকগুলোকে আইসিটির আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়। এই জন্য এসব ব্যাংকের প্রত্যেকটি শাখাকে সনাতন ব্যাংকিংয়ের পরিবর্তে তথ্য প্রযুক্তি নির্ভর অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়।

এসব ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের ৯২৫টি, রূপালী ব্যাংকের ৫৬২টি এবং বেসিক ব্যাংকের ৬৮টি শাখার মধ্যে সবকটি শাখা ইতোমধ্যে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর আওতায় অনলাইন ব্যাংকিং সেবা দিচ্ছে।

এছাড়া, সোনালী ব্যাংকের ১ হাজার ২১২টি শাখার মধ্যে ৮৭৫টি, জনতা ব্যাংকের ৯০৭টি শাখার মধ্যে ৮৬২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৩৯টি শাখার মধ্যে ৩৮টি শাখা সম্পূর্ণরূপে অনলাইন শাখা হিসেবে সেবা দিচ্ছে।

দ্রুততম সময়ের মধ্যে সোনালী ও জনতা ব্যাংকের সব শাখাকে সিবিএস’র আওতায় আনার জন্য কার্যক্রম রয়েছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করেন তিনি।-চ্যানেল আই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

মোবাইলে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা

আপডেট টাইম : ১০:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭