ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৩৬৩ বার

হাওর বার্তা নিউজঃ গাজীপুরের মেয়র পদ থেকে বিএনপি নেতা এম এ মান্নানকে তৃতীয়বারের মত বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। সরকারের বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে মান্নানের রিট আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

মান্নানের পক্ষে আদালতে শুনানি করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি অমিত তালুকদার। আইনি লড়াই চালিয়ে মেয়র পদে ফেরার পর এক মাস না গড়াতেই গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ মান্নানকে বরখাস্তের আদেশ দেয়।

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় আইন অনুযায়ী ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় স্থানীয় সরকার বিভাগের আদেশে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মান্নান ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। কিন্তু এরপর নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেননি তিনি।

এর আগে আরও দুই দফা সরকার তাকে বরখাস্ত করলেও প্রতিবারই তিনি উচ্চ আদালতের রায়ে মেয়রের চেয়ারে ফিরেছেন। নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে তাকে কয়েক দফায় কারাগারেও থাকতে হয়েছে বেশ কিছু দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

আপডেট টাইম : ০৫:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭